মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তারকে অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা

মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তারের বদলিজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে মাদারীপুর অফিসার্স ক্লাবের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তারের কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেষে বিদায়ী জেলা প্রশাসক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদারীপুর জেলার উন্নয়নে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও খবর