মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

হাতিয়ায় ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর উদ্বোধন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (MGI) পণ্য ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাতিয়া পৌর এলাকার স্টার চাইনিজে মেসার্স আলিফ মিম ট্রেডার্সের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজার মো:ফজলে আজিম, সিনিয়র এক্সিকিউটিভ নাজমুল হোসাইন রাহী, সিনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল ইন্জিনিয়ার মো:সিহাব, পরিবেশক মো: আরিফ উদ্দিন সহ স্থানীয় নির্মাণ শিল্পী, ব্যবসায়ী, ঠিকাদার বৃন্দ। 

কোম্পানির ডেপুটি ম্যানেজার মো: ফজলে আজিম বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘ঢালাই স্পেশাল (Dhalai Special) সিমেন্ট’ দেশের অন্যতম মানসম্মত ও টেকসই সিমেন্ট হিসেবে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন থেকে হাতিয়া উপজেলার নির্মাণ কাজেও এই সিমেন্টের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করবে স্থানীয় পরিবেশক মেসার্স আলিফ মিম ট্রেডার্স।

পরিবেশক মো: আরিফ উদ্দিন বলেন, দেশের উন্নয়ন প্রকল্প, ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণে মানসম্মত সিমেন্ট ব্যবহারের বিকল্প নেই। ঢালাই স্পেশাল সিমেন্ট দীর্ঘস্থায়ী ও টেকসই নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাতিয়া একটি সম্ভাবনাময় এলাকা। এখানে মানসম্মত নির্মাণ সামগ্রীর সহজলভ্যতা স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে পণ্য পরিচিতিমূলক লিফলেট ও উপহার বিতরণ করা হয়।
Tag
আরও খবর