মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

স্বৈরশাসকের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি -কারীমুল হাই নাঈম

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির পক্ষে জনমত গঠনে পথসভায় বক্তব্য দিচ্ছেন কারীমুল হাই নাঈম
কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ও বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন নোয়াখালী জেলা উপকমিটির প্রধান কারীমুল হাই নাঈম বলেছেন, স্বৈরশাসকের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি; তারা শুধু লুটতরাজে মেতে ছিল। শুধুমাত্র বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন তরান্বিত হয়। আমরা প্রতিশোধ নেব উন্নয়নের মাধ্যমে, প্রতিশোধ নেব সেবার মাধ্যমে , প্রতিহিংসার মাধ্যমে নয়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার নলচিরা ঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির পক্ষে জনমত গঠনে পথসভা এবং রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংক্ষিপ্ত পথসভায় কারীমুল হাই নাঈম আরও বলেন, খালেদা জিয়া হাতিয়ার উন্নয়নের জন্য একাধিকবার এই দ্বীপ অঞ্চলে এসেছেন। দেশের মানুষ বিপুল ভোটে বিএনপিকে জয়যুক্ত করবে, তারেক রহমানকে জয়যুক্ত করবে। সরকার গঠনের পর এই দ্বীপের উন্নয়নের জন্য তারেক রহমানের হাতিয়া সফর নিশ্চিত করব ইনশাআল্লাহ।

নিজের প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, প্রার্থী অনেকেই আছেন, তবে যারা দলের জন্য কাজ করেছে, করবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে বেছে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করেছি। হাজারো নির্যাতন-নিপীড়ন সহ্য করেও কখনো পিছিয়ে যাইনি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। ধানের শীষকে জয়যুক্ত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমরা সারাদেশে সদস্য নবায়নে কাজ করছি। সদস্য নবায়নের মধ্য দিয়ে আমরা দেশে একটি বিপ্লব ঘটাবো।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নলচিরা ঘাটে এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা নেতা-কর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে এবং পথসভাটি জনসমাবেশে পরিণত হয়।
Tag
আরও খবর