মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে এক ব্যক্তি আটক

নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে গেওয়া চারা গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগে আব্দুল মন্নান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তাকে কোট হাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার বিকেলে জাহাজমারা বিটের চর ইউনুছ এলাকার হাজীর গোপট সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল মন্নান মেস্তুরী (৫৬) জাহাজমারা ইউনিয়নের হাজীর গোপট এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

জাহাজমারা বিট কর্মকর্তা মোঃ সোহাগ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে ৭–৮ জন সন্দেহভাজন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। তবে অভিযানে মোঃ আব্দুল মন্নানকে হাতে-নাতে আটক করা হয়। সংরক্ষিত বাগানের প্রায় ১ একর জমি চাষাবাদের উদ্দেশ্যে পরিষ্কার করছিলো তারা। 

এসময় সদ্য কাটা ৮৭৬টি গেওয়া চারা গাছ এবং একটি দা জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

জাহাজমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও নোয়াখালী জেলার সহকারী বন সংরক্ষক এ.কে.এম. আরিফ-উজ-জামান বলেন, জাহাজমারা রেঞ্জের সদর বিটের আওতায় চর ইউনুসে ১২শত একর সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি রয়েছে। এই চরের হাজীর গোপট নামক স্থান বেশ অপরাধপ্রবণ। স্থানীয় ভূমিলোভী গোষ্ঠী এই স্থানে চাষাবাদের উদ্দেশ্যে বনভূমি পরিষ্কার করার এক হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ভূমিদস্যুদের এই অপচেষ্টা রোধে বন বিভাগ তৎপর রয়েছে। প্রতিদিনই শিফট করে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি বন অপরাধীদের হাতে নাতে আটক করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
Tag
আরও খবর