মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শৈলকূপায় শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে পুত্রবধূ নিহত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে লিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত লিমা উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর মুকুল শেখকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে নিজ ঘর থেকে বাড়ির উঠানে যান লিমা খাতুন। এ সময় উঠানে থাকা মুকুল শেখ হাতে থাকা দা দিয়ে পুত্রবধূর শরীরে আঘাত করেন। তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, “লিমা খাতুনকে আমরা মৃত অবস্থাতেই পেয়েছি। তার বুকের ওপর ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল, যা অতিরিক্ত রক্তক্ষরণ ও অঙ্গহানির কারণে মৃত্যু ঘটায়।”


শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত মুকুল শেখকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।”
আরও খবর