ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

৮ ফ্রেরুয়ারি থেকে ২১দিনব্যাপী চট্টগ্রামে অমর একুশে বই মেলা শুরু

চসিক অমর একুশে বই মেলার প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন




চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ৮ ফ্রেরুয়ারি থেকে অমর একুশে বই মেলা শুরু হচ্ছে। চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্ত্বরে ২১ দিনব্যাপী এ বই মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপন।

১১ জানুয়ারী  বুধবার টাইগারপাসস্থ চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় চসিকের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন বলেন, একুশে বই মেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বইমেলাগুলোর অন্যতম। উৎসবমুখর বাঙ্গালীর প্রাণের উৎসব এই বই মেলা হয়ে উঠে বাঙালির মিলন মেলা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেনা তাদের প্রকাশিত বই যাতে মেলায় স্থান না পায় সে ব্যাপারে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সংস্কৃতিকর্মী, পেশাজীবি ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যদের সাথে অমর একুশে বইমেলার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চসিক শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি ও বই মেলা পরিষদের আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহম্মেদ মঞ্জু। এতে আরো বক্তব্য রাখেন-কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. আতাউল্লাহ চৌধুরী, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, উপসচিব ও বই মেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নীপু, ড. আজাদ বুলবুল, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, দেওয়ান মাকসুদ আহমেদ, ড. গাজী গোলাম মওলা, সাইফুদ্দিন আহমেদ সাকী, শুকলাল দাশ, অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির, আবদুল হালিম দোভাষ, কবি আইয়ুব সৈয়দ, শাহাবুদ্দিন মজুমদার, রাশেদ হাসান, আ.ফ.ম মোদাচ্ছের আলী, রাজীব রাহুল, দীপেন চৌধুরী, দিপক কুমার দত্ত, নুরুল আবছার, এড. মিলি চৌধুরী, মর্জিনা আকতার, নিশাত হাসিনা শিরিন, বিশ্বজিত পাল, শাহাবুদ্দিন হাসান বাবু, দেবাশীষ রুদ্র, মিজানুর রহমান শামিম, নজরুল ইসলাম মোস্তাফিজ, প্রণব চৌধুরী, জয়নুদ্দিন আহম্মদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু জানান, অমর একুশে বই মেলা উপলক্ষে ১৮ই জানুয়ারী  থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েব সাইট থেকে প্রকাশকরা স্টল বরাদ্দের ফরম সংগ্রহ করতে পারবেন। তিনি এবারের বই মেলায় বিদেশী কুটনৈতিক মিশন, বাংলা একাডেমী ও শিশু একাডেমীকে স্টল বরাদ্দের প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়াও বইমেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, শিশুতোষ কর্ণার,স্মার্ট বাংলাদেশ কর্ণার, মিডিয়া কর্ণার, লেখক আড্ডা, নতুন বই মোড়ক উম্মোচনসহ মেলাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

                                  

আরও খবর