রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

গোয়ালন্দে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোয়ালন্দে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ৩টায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনসমূহ। এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ রেজা মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন কালুখালি উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজবাড়ী জেলা সভাপতি মোঃ শাহিন আলম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আপন, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান, রাজবাড়ী যুব অধিকার পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ খোকন মোল্লা, গোয়ালন্দ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ সাগর শেখ এবং সাবেক সদস্য সচিব সুজুনুর রহমান সাগরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগঠনের প্রতিটি কর্মী জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এটাই আমাদের লক্ষ্য।” অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের চার বছরের পথচলার সাফল্য তুলে ধরেন এবং ভবিষ্যতে জনগণের অধিকার আদায়ে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ করে। তারপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আরও খবর