রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রুবেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি। সভায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, সম্প্রতি উপজেলায় কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটেছে—এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। তাছাড়া মাদক নির্মূল ও নিয়ন্ত্রণে বাড়তি নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, গোয়ালন্দ উপজেলাকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জোরদার করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও অবৈধ মাটিকাটা উৎসব বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেয়। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, “গোয়ালন্দ উপজেলাকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।”তিনি আরও বলেন, “চুরি, মাদক ও অবৈধ মাটিকাটা কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।” সভা শেষে গোয়ালন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করা হয় এবং মাদক ও চুরি প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।
আরও খবর