মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সিডনির লাকেম্বাস্থ রেস্টুরেন্ট ‘নবান্ন’-এ যুবদল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান, সহসভাপতি একেএম ফজলুল হক শফিক এবং এসএম নিগার এলাহী চৌধুরী।

আলোচনা সভাটি পরিচালনা করেন যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, আরমান হোসেন ভূঁইয়া, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, বিএনপির প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মাসুম, এডভোকেট মোমিন আহম্মেদ, বাবুল খন্দকার, ইঞ্জিনিয়ার রায়হাত হাসনাত, সর্দার মামুন, মাহমুদুল হক দুলাল, অসিত গোমেজ, মোহাম্মদ শহিদুল্লাহ, সূধন যোসেফ ক্রুজ, সোহেল কর্নিলিয়াস পালমা প্রমুখ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে বলেন, ১৯৭৮ সালে গঠিত এ সংগঠনের উদ্দেশ্য ছিল যুবসমাজকে সংগঠিত করে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

প্রধান অতিথির বক্তব্যে মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আগামী নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
Tag
আরও খবর