জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা হরিণ উদ্ধার করলো বনকর্মিরা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


সুন্দরবনে যত্রতত্র ছড়ানো ছিটানো অসংখ্য ফাঁদ। এর মধ্যে একটি হরিণকে শিকারির ফাঁদ থেকে জীবিত উদ্ধার করে সুস্থ অবস্থায় বনেই অবমুক্ত করেছে বন বিভাগের টহল দল।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জোংড়া টহল ফাঁড়ির ফরেস্টার নজরুল ইসলাম জানান, জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন বনাঞ্চলে বিকেলে পায়ে পেট্রলিং ইঞ্জেকশন চলছিল। সেই সময় তারা সিঙ্গেল মালা ফাঁদে আটকে থাকা এক পুরুষ চিত্রা হরিণকে খুঁজে পান। পরে ফাঁদে আটকে থাকা হরিণটিকে তাৎক্ষণিকভাবে মুক্ত করে ঘটনাস্থলেই পরীক্ষা করে বনেই ছেড়ে দেওয়া হয়।

ঘটনাস্থল পার্শ্ববর্তী এলাকায় আরও তল্লাশি চালিয়ে বনকর্মীরা মোট ১০টি সিঙ্গেল মালা ফাঁদ ও ৪টি সিটকা ফাঁদ উদ্ধার করেছেন। উদ্ধার করা ফাঁদগুলি দ্রুত নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর