সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি নয়: নাহিদ ইসলাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2025 04:28:44 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি নয়। আওয়ামী লীগ ও বিভিন্ন বিদেশি শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে। দীর্ঘমেয়াদি লড়াইয়ের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।


আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টায় রাজশাহীর পর্যটন মোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের বৈধতা দেয়ার অপরাধে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে।


তিনি বলেন, শাপলা প্রতীক নিয়ে আইনি ব্যাখ্যা না দিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। এর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণে বাধা সৃষ্টি করলে রাজপথে এর জবাব দেয়া হবে। এনসিপি যেন নির্বাচনে অংশ নিতে না পারে এজন্য শাপলা প্রতীক নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন কমিশন কে ব্যবহার করে এই ষড়ষন্ত্র চলছে। 


নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তা নিশ্চিত না করলে তা একটা কাগজ ছাড়া কিছুই না। প্রধান উপদেষ্টা আদেশ জারি করে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে এবং পরবর্তীতে গণভোটের আয়োজন করতে হবে।


এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না, তাই রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে দাঁড়াতে হবে।


এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও খবর






6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৮ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে