মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

"রাজনৈতিক দলের নেতারা ঘাট দখল করে এবং ঘাটকে তারা নিজেদের সম্পত্তি মনে করে " : উপদেষ্টা সাখাওয়াত

নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন ঘাট দখল সম্পর্কে  বলেন, আমাদের দেশের রাজনৈতিক দলের নেতার যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে তার যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ১৬-১৭ বছরের পুণরাবৃত্তি যেন আর না ঘটে আপনারা সকলে তা প্রতিহত করবেন।  

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী হাতিয়ার নলচিরা ঘাট পরিদর্শনে এসে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, এর আগে আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই। আমরা এখানে আসতে পারি নাই, কাজ করতে পারি নাই। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিল। কেন একটা নদী বন্দর ঘোষণা করতে কেন এত বছর লাগলো। বন্দর হলে আমরা বন্দরের উন্নয়নের কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তবর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আপনারা নেতা সিলেক্ট করবেন সে এসে ঘাট দখল করবে। তার আগেও এভাবে ঘাট দখল করে রাখা হয়েছিল।

তিনি বলেন, ঘাট মানুষের সম্পদ সরকারের সম্পদ। এটাকে আপনারা দেখে শুনে রাখতে হবে। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতার যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে তারা যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ১৬-১৭ বছরের পুণরাবৃত্তি যেন আর না ঘটে। আপনারা সকলে তা প্রতিহত করবেন।
 
এ সময় তিনি আরো বলেন, হাতিয়ার নলচিরা চেয়ারম্যন ঘাটে রুটে শীঘ্রই ফেরী চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি চাই আমি থাকতেই এ ফেরী যেন উদ্ধোধন করতে পারি।
 
এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার জাহেদুল আলম, সাধারণ সম্পদক আনোয়ার হোসেন যতন সহ স্থানীয় শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
 
এর আগে নৌ পরিবহন উপদেষ্টা স্পীডবোট যোগে নলচিরা ঘাটে পৌঁছালে এনসিপির নেতাকর্মীরা স্বাগত জানান।
আরও খবর