মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

আশাশুনিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও অনলাইন জুয়া দমনে জোর আলোচনা

আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ। সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল অদুদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফসার মোর্তাজা, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, কাদাকাটি ইউপি প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, শিক্ষক আনিছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রমুখ।


সভায় মাদক ও অনলাইন জুয়া রোধ, জবেদ হত্যা মামলার প্রধান আসামির অবাধে চলাফেরা, ব্রীজের ওপর দোকান স্থাপন, এবং বৈধ অস্ত্রধারীদের অস্ত্রের অবস্থানসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় স্থানীয় পর্যায়ে অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিকদের যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

আরও খবর