দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কুবিতে লিও ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সকাল ৯.০০ থেকে দুপুর ১২.০০ পর্যন্ত এ কর্মসূচি আয়োজন করা হয়।


কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানোর সুযোগ পান। লিও ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম মঈন বলেন,“লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির উদ্যোগে অক্টোবর মাসের সার্ভিস প্রোগ্রাম হিসেবে এই ফ্রি ডায়াবেটিস চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পাসে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। লিও ক্লাব মানবতার সেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।


” জোন চেয়ারপারসন (ক্লাব), ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ এবং লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি কো-এডভাইজার লায়ন মোহাম্মদ জাকারিয়া বলেন, “লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির এই আয়োজন আমাকে অত্যন্ত আনন্দিত ও গর্বিত করেছে। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে অংশগ্রহণে সবার উৎসাহ সত্যিই প্রশংসনীয়।



আজকের এই ক্যাম্প থেকে সবাই উপলব্ধি করেছেন যে ডায়াবেটিস একটি মরণব্যাধি; এটি সম্পর্কে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগের জন্য আমি লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, এ ধরনের স্বাস্থ্যসচেতনতা কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও মানবসেবার মানসিকতা বৃদ্ধি পাবে পাবে।
আরও খবর

6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

২ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে