চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

গণভোট নিয়ে দলগুলোর বিরোধ তীব্র, সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার: আসিফ নজরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-10-2025 07:02:31 pm

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, দেশে মানবাধিকার অধ্যাদেশ জারি হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে পূর্বে যারা আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারেননি, এখন তারা মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।


তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সবকিছু এখন মানবাধিকার কমিশনের আওতায় থাকবে। একইসঙ্গে কমিশনের আদেশ বাধ্যতামূলকভাবে কার্যকর করার বিধান রেখে মানবাধিকার কমিশন আইন সংশোধন করা হয়েছে।


অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে তিনি আরও জানান, “মানবদেহের অঙ্গ সংযোজনের ক্ষেত্রে আগে কেবল পরিবারের সদস্যরা অঙ্গদান করতে পারতেন। এখন থেকে শুধু পরিবার নয়, যাদের মধ্যে আবেগীয় (ইমোশনাল) সম্পর্ক রয়েছে, তারাও আইনগতভাবে অঙ্গ সংযোজন করতে পারবেন।”


রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “২৭০ দিন আলাপ-আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক।”


তিনি আরও বলেন, “সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।”


গণভোট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।”


তিনি সতর্ক করে বলেন, “কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তার সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দিতে চায়, তাহলে প্রশ্ন উঠবে—জুলাইয়ের চেতনা কোথায়?”


নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সনদকেন্দ্রিক অনৈক্য থাকলেও নির্বাচনের প্রস্তুতি অব্যাহত থাকবে।”

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৬ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে