চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০, আহত ২৬০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-11-2025 02:33:45 pm

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ২৬০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে আফগান স্বাস্থ্য অধিদফতর। ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় সোমবার (০৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।


তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে উল্লেখ করেছে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 


রাজধানী কাবুল থেকেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বার্তাসংস্থা এএফপির প্রতিবেদক। তিনি জানান, গভীর রাতে ভূমিকম্প শুরু হলে অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কেউ কেউ ভয়ে খোলা জায়গায় অবস্থান নেন, কারণ ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা ছিল।


সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা রয়টার্সকে জানান, সকাল পর্যন্ত মোট ২৬০ জন আহত ও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সবাইকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার প্রস্তুতি জোরদার করেছে এবং সাধারণ নাগরিকদের সহায়তার জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর নিশ্চিত করা যায়নি।


মাত্র দুই মাস আগে দেশটির পূর্বাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারও আগে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাতে ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ মারা যান এবং প্রায় ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার অগভীর ভূমিকম্পে আরও ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়- যা আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বিবেচিত।


ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত আফগানিস্তানে প্রায়ই এ ধরনের কম্পন ঘটে। বিশেষ করে হিন্দু কুষ পর্বতমালায় ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘাতে ভূগর্ভে প্রায়ই শক্তি সঞ্চয় হয়, যা ভয়াবহ ভূমিকম্পে রূপ নেয়।


২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটি ধারাবাহিকভাবে নানা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। এসব বিপর্যয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

আরও খবর