সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

বিএনপির ২৩৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-11-2025 07:09:51 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্বাচনে প্রার্থী হবেন।


দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সব মিলিয়ে এখন পর্যন্ত ২৩৭টি আসনের জন্য দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।


সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব প্রার্থীদের নাম ঘোষণা করেন।


এর আগে দুপুর থেকে একই কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।


মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, যেসব আসনে তারা নির্বাচন করতে আগ্রহী সেসব আসনে আমরা কোনো প্রার্থী দিইনি। আমরা আশা করছি তারা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবেন। 

আরও খবর






6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৮ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে