মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে শিয়ালের কামড়ে আহত ১৬ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি, রামনগর এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা ও হুগলিয়া গ্রামে ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, একটি অস্বাভাবিক আচরণকারী শিয়াল হঠাৎ করে পথচারী ও ঘরের সামনে থাকা মানুষদের ওপর আক্রমণ চালায়। আহতরা হলেন—শংকরসেনা গ্রামের আমেনা বেগম, নুরে আলম ফেরদাউস, মামুন মিয়া, রাহিদ মিয়া, রেহেনা আক্তার, হোসাইন আহমদ, সুমন মিয়া, মো. আতিকুল, নাঈম মিয়া; ফটকি গ্রামের নাজমা বেগম, লুবনা বেগম, রনি কুর্মি, আব্দুল মোমেন, পিয়ারা বেগম; এবং হুগলিয়া গ্রামের সাজনা বেগম। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে রাত পর্যন্ত একই শিয়ালটি গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আক্রমণ চালায়। কেউ হাঁটছিলেন বা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন— এমন অবস্থায় শিয়ালটি এসে পায়ে, হাঁটুর নিচে ও পায়ের পেশিতে কামড় দিয়ে পালিয়ে যায়। কেউ তাড়ানোর চেষ্টা করলে শিয়ালটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য বলেন, মঙ্গলবার বিকেল থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত ১৬ জন হাসপাতালে এসেছিলেন। তাদেরকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, আহত সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে মৌলভীবাজার সদর হাসপাতাল রেফার করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট (সদর দপ্তর, মৌলভীবাজার)-এর সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, বিষয়টি এখন মাত্র শুনলাম। শিয়ালটি হয়তো জলাতঙ্কে আক্রান্ত। শিয়ালটিকে শনাক্ত করে মানুষের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Tag
আরও খবর