মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মুসলিমবাগ এলাকাবাসীর মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ২টায় কালিঘাট রোড বায়তুল আমান মসজিদ সংলগ্ন মুসলিমবাগ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ, সাংবাদিক এহসান বিন মুজাহির, ব্যবসায়ী ইসমাইল হোসেন, আব্দুল মতিন, হোসেন আহমদ, নাদির হোসেন, শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মাহবুবুল আলম বাশার, শিক্ষার্থী রাফি আহমদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, কালিঘাট রোড থেকে গাংপার ব্রিজ পর্যন্ত মুসলিমবাগ আবাসিক এলাকার প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। রিকশা-টমটম যাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছেন ঝাঁকুনিতে। শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে। সড়কটি এলজিইডির আওতায় ২০১১ সালে পাকা করা হলেও এরপর আর কোনো সংস্কার হয়নি। ফলে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিন হাজারো মানুষের চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই ব্যাপারে ইতোমধ্যে পত্র-পত্রিকাতেও লেখালেখি হয়েছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ তাদের এই সড়কটি সংস্কার না করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান। মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান বলেন, ইতোমধ্যেস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে মুসলিমবাগ সড়ক সংস্কার কাজের অনুমোদন হয়েছে। এবার ইউনি ব্লক দিয়ে আধুনিক মানের টেকসই রাস্তা নির্মাণ করা হবে। অন্যান্য প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ের মধ্যে মুসলিমবাগ সড়কের দরপত্র আহবন করা হবে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, চলতি অর্থ বছরে শ্রীমঙ্গল উজেলার বিভিন্ন বেহাল সড়ক সংস্কার কাজের আনুমোদন হয়েছে। এর মধ্যে মুসলিমবাগ এলাকার সড়ক আছে। জনগুরুত্বপূর্ণ সড়ক বিবেচনায় সংস্কারে মুসলিমবাগ এলাকার সড়কটিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে।
Tag
আরও খবর