মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

হাতিয়ায় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নোয়াখালী হাতিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে সাবেক এমপি ফজলুল আজিমের বাসভবন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসভবনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউনুছ, অ্যাডভোকেট আবদুস সালাম, মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন স্বপন, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির, এডভোকেট নূর হোসেন সুমন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে বিপ্লব ও সংহতির মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন। আজ তার আদর্শই জনগণের আশা ও অনুপ্রেরণা। আজকের এই দিনে আমরা নতুন করে শপথ নিচ্ছি, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবো।

পরে জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
Tag
আরও খবর