শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নওগাঁয় নিতাই রবিদাস হত্যার বিচার, আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নওগাঁয় নিতাই রবিদাস হত্যার বিচার, আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নওগাঁয় নিতাই রবিদাস হত্যার বিচার, আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


নওগাঁয় যুবক নিতাই রবিদাসকে হত্যার প্রতিবাদে ও জড়ীত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন, রবিদাস ফোরাম ও নাগরিক উদ্যোগের আয়োজনে শনিবার ১১ নভেম্বর দুপূরে নওগাঁ জেলা শহরের মুক্তির মোড়ে এক ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা করা হয়। 

হত্যার শিকার নিতাই রবিদাস নওগাঁর ধামুরহাট উপজেলার আড়ানগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে। নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি কার্যালয়ে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতেন। যদিও গত সেপ্টেম্বর মাস থেকে সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-নওগাঁ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)- কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবুল রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-নওগাঁ জেলা শাখার সদস্য রবিউল টুডু, হত্যাকাণ্ডের শিকার নিতাই রবিদাসের মা জামিনী রানী রবিদাস, কাকাতো ভাই বাবুলাল রবিদাস ও কাকাতো বোন অনিমা রানী রবিদাস, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ। সঞ্চালনায় ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট- নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান। বক্তরা জানান, গত ৬ অক্টোবর বিকেলে একজন ব্যক্তি সেল ফোনে আড়ানগর গ্রামের বাড়ি থেকে নিতাই রবিদাসকে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যা থেকে সেল ফোন বন্ধ পাওয়ায় থানায় সাধারণ ডায়রি করতে গেলেও পুলিশ তা গ্রহণ না করে তাদের থানা থেকে বের করে দেয় পুলিশ। পরদিন সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর-চকগৌরী গ্রামীণ সড়কের পাশ থেকে নিতাই রবিদাসের মরদেহ পড়ে থাকায় সংবাদ পেয়ে পুলিশ উদ্ধার করে। এরপর নিতাই রবিদাসের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বক্তরা আরও অভিযোগ করে বলেন, নিতাই রবিদাসের মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমের চিহ্ন ছিল। দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাতসহ নির্যাতন করে হত্যা করেছে। ঘটনায় মামলা দায়ের করার এক মাসেও পুলিশ বিভিন্ন তালবাহানা করে আসামীদের গ্রেফতার করছে না।  

ঘটনার পর আসামীদের দ্রুত গ্রেফতার দাবিতে উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই বিষয়টি  থানা পুলিশ জানতে পেরে আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়ে হত্যার শিকার নিতাইয়ের পরিবার ও পরিজনকে এই কর্মসূচী পালন করতে নিষেধ করে। সেই কর্মসূচী বন্ধ রাখলেও এক মাসেও পুলিশ কোন আসামিদের গ্রেফতার করেনি বা কোন তথ্যও জানায়নি। হত্যার শিকার নিতাইয়ের কর্মসূচী চলাকালে দ্রুত আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। দ্রুত আসামীদের গ্রেফতার না করা হলেও পুলিশের বিরুদ্ধে আগামীতে আরও বড় পরিসরে ঢাকায় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নিতাই রবিদাস কেন্দ্রিক একাধিক বিষয় নিয়ে মৃত্যু রহস্য উদঘার্টন সহ জড়ীতদের আইনের আওতায় আনতে পুলিশের টিম কাজ করছে।

আরও খবর