ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি, দাম করছে উঠানামা

লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি, দাম করছে উঠানামা । লাখাইয়ে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি, লাখাইয়ের বিভিন্ন হাট বাজারের কাঁচা বাজার ঘুরে জানা গেল সবজির দাম উঠানামা করছে। শীতের শুরু থেকেই নতুন সবজি বাজারে আসলেও দাম উঠানামা করায় নিম্নমানের আয়ের মানুষ সবজি কিনতে হিমশিম খাচ্ছে ।গতকাল বুধবার বিভিন্ন হাট বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা যায় সবজি বাজার উঠানামা করায় কখনও নাগালের কাছে আবার কখনো নাগালের বাহিরে। লাখাইয়ের ঐতিহ্যবাহী বুল্লা বাজারে কাঁচাবাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের থেকে প্রতি কেজিতে দাম একটু কমেছে, বুধবার টক টমেটো ১০০/১২০ টাকা, কাঁচা টমেটো ৭০টাকা, দেশি গাজর ৮০ টাকা, শিম ৮০/৯০টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা, শসা ৪৫/৫০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ২৫ টাকা, কাচা মরিচ ১২০/১৫০ টাকা, মুলা ৪০/৫০টাকা, ডায়মন্ড আলু ২৫ টাকা, লাল দেশি আলু ৩০ টাকা ধরে বিক্রি করছেন। বুল্লা বাজারের কাঁচামাল ব্যবসায়ী জুনাইদ বলেন, এখন সবজি আমরা হবিগঞ্জের কাঁচা বাজার থেকে আনি, গত সপ্তাহের থেকে একটু কম দরে কিনে আনছি, এবং কমদামে বিক্রি করছি। বামৈ বাজারের এক বিক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে বিভিন্ন গ্রাম থেকে সবজি আসছে, শহর থেকেও আনি,তবে বাজার উঠানামা করছে। আমরা সঠিক দামে বিক্রি করছি, কিন্তু আমাদের লাভ কম হচ্ছে। বুল্লাবাজারের এক ক্রেতার কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক এখন সবজির দাম উঠানামা করলেও নাগালের মধ্যে আছে। আমরা সাধ্য মত, বাজার করতে পারছি, এভাবে যদি চলতে থাকে, আমরা সবজি হীনতায় থাকবো না। লাখাইয়ের বামৈ, লাখাই সদর, কালাউক, বটতলী, এবং মুড়াকরির কাঁচা বাজার ঘুরে দেখা যায় বুল্লাবাজারের তুলনায় সব বাজারে একটু বেশি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। কালাউক বাজারের এক ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগেও আমরা অতিরিক্ত দামে সবজি কিনেছি, ৫০০ টাকার সবজি কিনলেও ২ দিন যাইতো না, এখন ১০০/১৫০ টাকার মধ্যেই ব্যাগ ভরে সবজি কিনতে পারছি।সবজি ক্রেতা জাবেল মিয়া বলেন, প্রশাসনের সুদৃষ্টি রাখা প্রয়োজন, কারন সবজির বাজার উঠানামা করছে, প্রশাসন যদি সুদৃষ্টি রাখে তাহলে কোন কিছুতেই সিন্ডিকেট করতে পারবে না। আমরা হাসিমুখে কিনতে পারবো নিত্যপ্রয়োজনীয় জিনিস।
Tag
আরও খবর