ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

বিশিষ্ট সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি নির্বাচিত

বিশিষ্ট সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি নির্বাচিত




চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল। 
১০ জানুয়ারি (মঙ্গলবার) সিএফসির সভায় তাঁকে সভাপতি মনোনীত  করা হয়।

সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিয়া। এতে বক্তব্য রাখেন সিএফসির সাধারণ সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল।
১৯৮৭ সাল থেকেই ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে যুক্ত নাজিমুদ্দীন শ্যামল। তিনি সিএফসির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি।

  চট্টগ্রাম চলচ্চিত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতির দায়িত্বেও ছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতিও।
চলচ্চিত্রের তিনটি বইসহ ২৫টি বইয়ের লেখক সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল। বর্তমানে তিনি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এবং ব্যুরোপ্রধান হিসেবে চট্টগ্রাম অফিসে কর্মরত।


আরও খবর