ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নেতৃত্বে মোজাম্মেল-তানভীর


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার ২০২৫-২৬ সালের ১৩৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।


বুধবার (১২ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী এবং সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমোদনে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।


ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তানভীর হাসান সাকিব।


সহ-সভাপতি হিসেবে রয়েছেন ৩৩ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ৭ জন।


এছাড়াও প্রচার সম্পাদক অনিক দে (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু (গণযোগাযোগ ও সাংবাদিকতা), দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ তানভীর (ম্যানেজমেন্ট স্টাডিজ), আইনবিষয়ক সম্পাদক অমিত হাসান অভি (আইন), কোষাধ্যক্ষ সালমান ফারসী (হিসাববিজ্ঞান)। এছাড়াও ৪৪ জন কার্যনির্বাহী সদস্য রয়েছে।


সাধারণ সম্পাদক তানভীর হাসান সাকিব বলেন, “দায়িত্বের সোপানে এক নতুন ভোর, আস্থা আর ভালোবাসায় পেলাম আলোর ঘোর। সবাইকে নিয়ে একটি সফল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। বিশ্বাস ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”


নবনির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, “আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমাদের অ্যাসোসিয়েশনকে একটি সুন্দর ও আদর্শ শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।”


উপদেষ্টামণ্ডলী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনটির সফলতা কামনা করেছেন।


Tag
আরও খবর