ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রাম সাগরিকায় নির্মিত হলো বিশ্বমানের ইনডোর ক্রিকেট কমপ্লেক্স

চট্টগ্রাম সাগরিকায় নির্মিত হলো বিশ্বমানের ইনডোর ক্রিকেট কমপ্লেক্স




চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অভ্যন্তরে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো  বিশ্বমানের ইনডোর ক্রিকেট কমপ্লেক্স।
  ১৪ জানুয়ারী ( শনিবার ) দুপুরে দৃষ্টিনন্দন এই ইনডোর কমপ্লেক্সটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজি ওয়াছি উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
উদ্বোধন করেন।

শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র স্টেট অফিসার আবু হেনা মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে কাজি ওয়াছি উদ্দিন বলেন, বর্তমানে বিশ্বের দরবারে এক পরাশক্তি বাংলাদেশ ক্রিকেট দল। যেকোনো মুহুর্তে খেলার অনুশীলন চালিয়ে যেতে এই ইনডোর কমপ্লেক্স দারুন সহায়ক হবে।

বিশেষ অতিথি বক্তব্যে  সাবেক সিটি মেয়র আ জ ম নাছির বলেন, বিশ্বের সঙ্গে তালমিলিয়ে খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা তারই অংশ।

এতে অতিথি হিসেবে   বক্তব্য রাখেন  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।
মোস্তফা জামাল  সঞ্চালনায় উক্ত  অনুষ্ঠানে
এতে আরো  উপস্থিত ছিলেন অমল গুহ, কাজী হাসান বিন সামস, মাহফুজুর রহমান, রাজিব দাশ প্রমুখ।

সিডিএ সূত্র জানায়, ফিডার রোড-৩ সুষ্ঠুভাবে নির্মাণের জন্য জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরের জায়গাটি খুবই প্রয়োজন হয়ে পড়ে। এটি না ভাঙ্গলে রাস্তার এ্যালাইমেন্ট পরিবর্তন করতে হতো। এই অবস্থায় পুরানো ইনডোরটি ভেঙ্গে রাস্তা নির্মাণ এবং নতুন করে একটি ইনডোর নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এতে করে রাস্তা নির্মাণের জন্য উক্ত ইনডোরটি ভেঙ্গে ফেলা হয়।

ইনডোরের জায়গাটিও সড়কের জন্য ব্যবহার করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উক্ত জায়গার জন্য সিডিএ থেকে কোন ক্ষতিপূরণ নেয়নি। সিডিএ প্রকল্পের টাকা থেকে প্রায় ১২ কোটি টাকা ব্যয় করে ইনডোর ক্রিকেট কমপ্লেক্সটি নির্মাণ করে দিয়েছে।

জাপান এবং বাংলাদেশের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটির অংশ হিসেবে ইনডোর কমপ্লেক্সটি নির্মাণ করে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল।

অত্যন্ত নান্দনিক ডিজাইনের ইনডোর ক্রিকেট কমপ্লেক্সে ক্রিকেটারদের ইনডোর প্র্যাকটিজের পিচ, নেট, চেঞ্জিং রুম, গোছলের ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনগুলো মিটানোর ব্যবস্থা রাখা হয়েছে।

আরও খবর