বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

রাতে ভারতের মুখোমুখি হচ্ছেন হামজারা

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 18-11-2025 02:00:26 pm

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের। প্রতিপক্ষ ভারতও ছিটকে গেছে বাছাইপর্ব থেকে। ফলে বাছাই পর্বে দুই দলের শেষ ম্যাচটা শুধুই নিয়মরক্ষার। তারপরও প্রতিপক্ষ ভারত মানেই অন্যরকম রোমাঞ্চ আর উন্মাদনা। তাই দুই দলের মধ্যকার লড়াই নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহের বিন্দুমাত্র কমতি নেই। 


মাঠে বাংলাদেশ-ভারতের প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা যোগ করেছে। তাই এ ম্যাচ নিয়মরক্ষার হলেও দুই দলই নিজেদের সেরাটা নিংড়ে দেয়ার পণ করেছে। তবে ঘরের মাঠে চেনা পরিবেশ কাজে লাগাতে চায় স্বাগতিকরা। সে লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। 


চার ম্যাচের খেলা শেষে ‘সি’ গ্রুপে দুই দলের সমান চার পয়েন্ট। গোলপার্থক্যে এগিয়ে বাংলাদেশ। আর তলানিতে ভারত। এ ম্যাচ শুধু পয়েন্ট ব্যবধান বাড়ানোর নয়, আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার আর গৌরব অর্জনের। এ ম্যাচেও হামজা চৌধুরী বড় ভূমিকা রাখবে বলে মত অধিনায়ক জামাল ভূঁইয়ার।


তিনি বলেন, কালকের (আজ) ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। তবে আমি এটা স্বাভাবিক ম্যাচ হিসেবে ধরব। তবে এ ম্যাচের তাৎপর্য আমি জানি। বর্তমানে আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে। 


সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ বিশেষ করে তাকিয়ে থাকবে হামজা চৌধুরীর দিকে। ইংল্যান্ড প্রবাসী এ ডিফেন্সিভ মিডফিল্ডার এরই মধ্যে লাল-সবুজের জার্সিতে ছয় ম্যাচে করেছেন ৪ গোল। যার দুটিতে অ্যাসিস্ট ছিল জামালের। দুজনের মধ্যে দারুণ বনিবনার কারণটাও জানালেন অধিনায়ক, আমি সৌভাগ্যবান যে হামজাকে অ্যাসিস্ট করতে পেরেছি। একটা কর্ণার থেকে আর একটা বাইসাইকেল গোলে। বাইসাইকেল গোলটা আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা। অবশ্যই একনম্বরে থাকবে।


জামাল বলেন, হামজা বিদেশ থেকে এসেছে আমার মতন। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। হামজার যখনই কোনো সমস্যা হয় আমাকে টেক্সট করে বা কল করে। ফুটবল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমি হামজাকে জিজ্ঞাসা করি। আমাদের মধ্যের এ বোঝাপড়া মাঠের বাইরে থেকে শুরু হয়েছে।


বাংলাদেশ শেষবার ভারতকে হারিয়েছিল দীর্ঘ ২২ বছর আগে। ঢাকায় ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ২-১ গোলে জিতেছিল তারা। এবার খরা কাটানোর দারুণ সুযোগ দেখেন অভিজ্ঞ মিডফিল্ডার, আমরা যে অবস্থায় আছি, এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে ভারতকে হারানোর।


প্রায় দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে ভক্তদের জয় উপহার দিতে চান বাংলাদেশ অধিনায়ক। ভারতীয় দলের এবার বড় চমকের নাম রায়ান উইলিয়ামস। যদিও এ অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এখনও পায়নি ছাড়পত্র। 

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৮ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে