মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন

গণঅধিকার পরিষদ (জিওপি) এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সংগঠনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ হাতিয়া শাখার সভাপতি আজহার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, যুব অধিকার পরিষদ নোয়াখালী জেলা সমাজকল্যাণ সম্পাদক মো. ফিরোজ খান।

যুব অধিকার পরিষদ সোনাদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, হাতিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নোমান ছিদ্দিক, ছাত্র অধিকার পরিষদ হাতিয়া উপজেলা শাখার সভাপতি মো. আজিম, যুব অধিকার পরিষদ সোনাদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ইউনিয়ন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার মানুষের কাছে দলের কার্যক্রম আরও সহজলভ্য হবে এবং তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, অধিকার আদায়ে সচেতনতা সৃষ্টি ও জনবান্ধব কার্যক্রম পরিচালনায় এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ (জিওপি) এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর