জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুলিয়ারচরে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা প্রশাসন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) দুপুরে বরযাত্রী আসার আগেই পৌরশহরের নয়াকান্দি (পৈলনপুর) এলাকায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।

জানা যায়, পৌরশহরের ৬নং ওয়ার্ডের নয়াকান্দি (পৈলনপুর) মহল্লার ১৩ বছর বয়সী কিশোরীর সঙ্গে একই উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের মোঃ শাহজাহান ভূইয়ার ছেলে মোস্তাকিম ভুইয়া (২২) এর বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, বর আসার আগেই কনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল বাহারসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধের নির্দেশ দেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ এর ধারা অনুযায়ী কনের মা’কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি উপস্থিত সকলকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও আইনি শাস্তি সম্পর্কে অবহিত করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন, ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিলো। খবর পেয়ে আমরা কনের বাড়িতে গিয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করি। মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না-এ মর্মে কনের মা লিখিত অঙ্গীকার করেছেন। আইন লঙ্ঘনের দায়ে তাকে আর্থিক দণ্ড ও প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং এ ধরনের যে কোনো আয়োজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর