অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সারিয়াকান্দিতে নির্বাচনী গণসংযোগ,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দি পৌর ৪নং ওয়ার্ডে প্রতিটি বাড়ী বাড়ী ও দোকানে দোকানে গিয়ে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ ও তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন বগুড়া-১ আসনে ধানের শীষের প্রাথমিক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির উপদেষ্টা এবং সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। ধানের শীষের গণজাগরণ সৃষ্টি করতে সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ২৩ নভেম্বর রবিবার বিকেলে তিনি পৌর ৪ নং ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে ও দোকানে দোকানে গিয়ে সকল ভোটারদের সাথে সাক্ষাৎ করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান। পরে রাতে কুতুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কুতুবপুর ইউনিয়ন কর্তৃক বিএনপির ৩১ দফা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক সমাদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন বেবী, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, এম রুবেল আলম, উপজেলা কৃষক দলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু, যুগ্ম আহবায়ক ফারুক মিয়া, উপজেলা তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন প্রমুখ।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৫৫ মিনিট আগে