গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

বগুড়ার চরাঞ্চলে 'কবিরাজ' জামাল শেখের 'ফুঁ-চিকিৎসা' নিয়ে চাঞ্চল্য

উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলের সহজ-সরল মানুষের ধর্মভীরুতাকে পুঁজি করে এক কবিরাজ শুরু করেছেন অভিনব প্রতারণা। জামাল শেখ নামের এই স্বঘোষিত 'আধ্যাত্মিক ক্ষমতাধর' কবিরাজ শুধুমাত্র এক বোতল পানিপড়া ও একটি ফুঁ দিয়ে বন্ধ্যা নারীদের পেটে সন্তান দেওয়ার মিথ্যা দাবি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।
​জানা যায়, সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের বেড়াপাঁচবাড়িয়া গ্রামের এই কবিরাজ গত প্রায় দেড় বছর ধরে এই 'ফুঁ-চিকিৎসা'র মাধ্যমে গ্রামের সহজ-সরল মানুষকে প্রতারিত করছেন। তার দাবি, স্বপ্নে আধ্যাত্মিক শক্তি লাভের পরই তিনি এই ক্ষমতার অধিকারী হয়েছেন।
​জামাল শেখের এই 'অলৌকিক' পানিপড়া নিতে প্রতিদিন শত শত মানুষের উপচে পড়া ভিড় জমে তার বাড়িতে। শুধু বগুড়া নয়, গাইবান্ধা, পঞ্চগড়, সিরাজগঞ্জ, রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে অন্ধবিশ্বাসী মানুষ সন্তানের আশায় এখানে ছুটে আসছেন। সন্তান লাভের আশায় আসা নারীদের প্রথমে পানিপড়ার জন্য ৫০০ টাকা জমা দিতে হচ্ছে। কবিরাজের ভাষ্যমতে, পেটে বাচ্চা আসার পর এবং সন্তান প্রসবের পর দিতে হবে আরও ১০ হাজার টাকা।
কবিরাজের ছেলে নিশ্চিত করেন, বিশ্বাস করে পানিপড়া খেলে নাকি বন্ধ্যা নারীদেরও বাচ্চা হবে।
​প্রতারণার অভিযোগ অস্বীকার করে জামাল শেখ দাবি করেন, প্রায় দেড় বছর আগে স্বপ্নে তাকে ১৫ পারা কোরআন পড়ে শোনানো হয় এবং তখনই তাকে আধ্যাত্মিক শক্তি দেওয়া হয়। তিনি বলেন, "আমাকে বলা হয় তুমি যেকোনও নিয়ত করে একটু ফুঁক দিও।" তার দাবি, এই ফুঁ দিয়েই নাকি প্রথম দিকে একজন অসুস্থ রোগী দ্রুত সুস্থ হয়ে যান। পরে তারই মাধ্যমে খবর পেয়ে ১৫ বছর ধরে নিঃসন্তান থাকা এক নারী পানিপড়া নিয়ে সন্তান লাভ করেন।
​জামাল শেখ আরও দাবি করেন, তার চিকিৎসায় ইতোমধ্যে ১০টি বাচ্চা প্রসব হয়েছে এবং অসংখ্য নারী গর্ভবতী আছেন। তিনি নিজেকে 'ওছিলা' (মাধ্যম) মাত্র বলে দাবি করেন।
​স্থানীয় কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, চরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা না থাকায় এলাকার মানুষ নিরুপায় হয়ে কবিরাজদের কাছে যায় এবং প্রতারিত হয়। তিনি চরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা চালুর দাবি জানান।
​বগুড়া জেলা সিভিল সার্জন ডা: খুরশিদ আলম এই 'ঝাড়ফুঁক কবিরাজী চিকিৎসা'কে সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, এটি ধর্মান্ধতা, অশিক্ষা এবং কুসংস্কার থেকেই হয়ে থাকে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, "আপনারা কেউই কুসংস্কার বিশ্বাস করবেন না, কবিরাজের কাছে যাবেন না, ঝারফুক বিশ্বাস করবেন না। যেকোনও অসুখ হলে আপনাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন।"
​বিশেষজ্ঞদের মতে, বন্ধ্যাত্ব আধুনিক চিকিৎসার একটি অংশ এবং এর জন্য অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

Tag
আরও খবর