টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

গোয়াইনঘাটের বিছনাকান্দিতে জেবুন নাহার সেলিমের গণসংযোগ ও লিফলেট বিতরণ

গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন : সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বারের সহ-সভাপতি এবং সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।

দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে তিনি কুপার বাজার, বিছনাকান্দি খেলার মাঠ, বাদেবাসা, কুলুম ছড়ারপাড়সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, পথসভা এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগ শেষে এডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, আমি যেখানেই যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ যে অতীতকে এখনো মনে রেখেছেন- আমি তা কখনো কল্পনাও করিনি। শুধু আজকে নয়, ছিয়ানব্বই সাল থেকেই আমার স্বামী জনাব দিলদার হোসেন সেলিমের সঙ্গে আমি এসব এলাকায় ঘুরে বেড়িয়েছি। ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি এই আসনের এমপি ছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। আল্লাহর রহমতে মানুষ তাঁর সেই অবদান এখনো ভুলে যাননি। এই আসনের জনগণ সেই সময়কে সিলেট-৪ আসনের ‘স্বর্ণযুগ’ হিসেবে মূল্যায়ন করেন।
তিনি বলেন, আমাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলে আপনাদের প্রাণপ্রিয় নেতা প্রয়াত দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, তরুণ ভোটার ও সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল।

আরও খবর