শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সকল শ্রেণি-পেশার মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানের প্রত্যয় এস আই তপন ঘোষের

মোবাইল ব্যাংকিং এর উধাও হওয়া টাকা ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ব্যাপক সাফল্য পাওয়া সারিয়াকান্দি থানায় কর্মরত এস আই তপন কুমার ঘোষ। শুধু এখানেই থেমে নেই তিনি। রাত-দিন ছুটে চলেন, থানা এলাকার বিভিন্ন প্রান্তে। অপরাধ দমন, শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন মামলার রহস্য উন্মোচনেও তার অবদান অনন্য।
সাধারণ সেবা গ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা প্রদানে জনসাধারণের কাছে পর্যাপ্ত আস্থাভাজন এক নাম এস আই তপন কুমার। সম্প্রতি সারিয়াকান্দি উপজেলার ১৩ জন প্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সারিয়াকান্দি থানাধীন সারিয়াকান্দি পৌরসভা এলাকার ১৩ জন সহকারী শিক্ষকের ভেরিফিকেশন প্রতিবেদন দাখিলের দায়িত্ব এসআই তপন ঘোষের উপর অর্পণ করা হয়। সোমবার এস আই তপন ঘোষ ভেরিফিকেশনের জন্য ০৬ জন প্রার্থীর বাড়ীতে গিয়ে আবেদনকারীর প্রদত্ত তথ্যাদি সঠিক আছে কি না তা যাচাই করেন এবং তাদেরকে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগেও বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় তার এই কর্ম তৎপরতা ছিলো উল্লেখযোগ্য।
জানা যায়, সারিয়াকান্দি থানায় যোগদানের পরে তিনি জিডি মুলে গত ০৮  মাসে ২৬০ টি হারানো মোবাইল ও ৫,৫০,০০০/- টাকা উদ্ধার উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছেন।
বাংলদেশ পুলিশের এই উদ্যম উপ-পরিদর্শক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সমসাবাদ এলাকার মনিন্দ্র ঘোষের ছেলে। তিনি ২০০৪ সালে এস.এস.সি, ২০০৬ সালে এইচ.এস.সি, ২০১১ সালে স্নাতক ও ২০১২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এক সাক্ষাৎকারে এস আই তপন কুমার ঘোষ প্রতিবেদক কে বলেন, আমি সর্বদাই মানুষের সাথে ভালো ব্যবহার করি। সাধারন সেবা গ্রহীতাদের এমন সমস্যা গুলো খুব গুরুত্ব সহকারে দেখি। আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি হারানো টাকা ও মোবাইল আসল মালিকের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা করি। এটা আমার দায়িত্ব ও কর্তব্য। তিনি আরও জানান, জনস্বার্থে আমি আগামীতেও এভাবেই কাজ করে যেতে চাই। আমি প্রমাণ করতে চাই বাংলাদেশ পুলিশের শ্লোগান, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”।

Tag
আরও খবর