অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি'র বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের এই কর্মসূচি সফল করতে দেশের মহানগর থেকে শুরু করে তৃণমূল পর্যায়েও বিক্ষোভ করেছে তারা।
১৬ জানুয়ারি, ২০২৩ (সোমবার) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল শেষে মাদ্রাসা মোড়ে সমাবেশ করেছে সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপি'র নেতাকর্মীরা। উক্ত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি'র সভাপতি নূরে আজম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী-সালাম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ শ্যামলের সঞ্চালনায় উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাডঃ শরিফুল ইসলাম হিরা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  হারুনুর রশিদ সুজন, বগুড়া শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, ছাত্রদল নেতা  সফিকুল ইসলাম সফিক প্রমুখ ।
সমাবেশে নেতাকর্মীরা পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর জোর দাবি জানায়।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৯ ঘন্টা ৬ মিনিট আগে