মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

উষ্ণতার পরশ দিতে শীতার্থ মানুষের পাশে হাতিয়া মানব কল্যাণ ফোরাম

নোয়াখালীর হাতিয়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরষ পৌঁছে দিতে লেপ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাতিয়া মানব কল্যাণ ফোরাম।

শনিবার (২৭ নভেম্বর) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নসহ কয়েকটি এলাকায় মোট ১১০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়। 

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিশেষ করে প্রবীণ, শিশু ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘব করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সুবিধাভোগী পরিবারগুলোকে যাতায়াত ভাড়াও প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মুর্তুজা মাহমুদ রায়হান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ বাপ্পির তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. মো. জোবায়ের, সাবেক সভাপতি মাকছুদের রহমান, উপদেষ্টা সদস্য মো. নিরব উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মো. শরিফ উদ্দিন, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি জাফর উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য নাহিদুল ইসলাম তুহিন, ফজলে রাব্বি, নাঈম উদ্দিন, জিহাদ, মিনহাজ, ফয়েজ উদ্দিন ও বাবলু প্রমুখ।

লেপ পাওয়ার পর নিঝুমদ্বীপের বৃদ্ধা হাজেরা বিবি (৭৫) চোখ ভেজা আবেগে বলেন, “আমার ঘরে পুরাতন একটি কাঁথা ছাড়া কিছুই ছিল না। এই কনকনে শীতে খুব কষ্ট হচ্ছিল, রাতে ঘুমাতে পারতাম না। এই লেপটা আমার জন্য আল্লাহর রহমত।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. মো. জোবায়ের বলেন, “আমরা শুধু শীতবস্ত্র নয়, বছরের বিভিন্ন সময়ে অসহায় পরিবারকে সহায়তা, শিক্ষার্থীদের জন্য কর্মসূচি, রমজানে ইফতার বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গৃহহীনদের ঘর নির্মাণ, বন্যায় ত্রাণ সহ এসব মানবিক কাজ নিয়মিতভাবে করে আসছি। আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Tag
আরও খবর