মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা কলকাতায় হোটেলে আগুন সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে "গাছ লাগান,পরিবেশ বাচাঁন" এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী। সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী *কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক; উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা* ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প

দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে অনুষ্ঠিত হলো আলেম সমাজের সমাবেশ। 

শুক্রবার ৫ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াত ইসলামী উলামা বিভাগের উদ্যোগে এ সমাবেশে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা  ওলামা বিভাগের সেক্রেটারী ডঃ সেলিম রেজা খানের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।


এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য  রেজাউর রহমান। সমাবেশে দারস পেশ করেন মাওলানা এফএম ইসমাইল আলম আল হাছানী।

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন রাজশাহী জেলা উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোঃ শহীদুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব।


অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের মুহাম্মাদ নুরুজ্জামান লিটন বলেন, ভোট একটি পবিত্র আমানত। তাই আমরা যাকে-তাকে ভোট দিতে পারিনা। আসন্ন জাতীয় নির্বাচনে বাংলার মানুষ একমাত্র ইসলামী দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে ইসলামী দলকে বিজয়ী করার বিকল্প নাই। এক্ষেত্রে আলেম সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


এসময়‌‌‌ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসন কমিটির পরিচালক অধ্যাপক মিনহাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তালেব, মাওলানা আক্কাস আলী, মাওলানা আব্দুল জব্বার প্রমুখ।

বক্তারা বলেন, ন্যায়পরায়ণ সমাজ গঠন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে শান্তি, ন্যায় ও উন্নতির পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান বক্তারা।


দুর্গাপুর ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ উলামা সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আলেম-ওলামা, মসজিদের ইমাম-খতিবসহ হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর