ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ সেক্রেটারি শান্ত


বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে।


মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ৪টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।


নির্বাচনের ফলাফল অনুযায়ী ১১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ১৮-১৯ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো:মোশাররফ হোসেন, ১২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ১৮-১৯ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী মো:আরিফ হোসাইন শান্ত ও সাংগঠনিক সম্পাদক পদে ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ১৯-২০ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো: মিজানুর রহমান। 


আকিবুল হাসান (২১–২২ সেশন), রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বলেন,

“এই কাউন্সিল ছিল বহুল প্রতীক্ষিত। অনেকদিন আগে আমাদের টিম গঠন করা হয়েছিল, এবং সেই টিমের অধীনে আরও কয়েকটি প্রতিষ্ঠান দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু কোনো অদৃশ্য কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটি দীর্ঘদিন ধরে গঠিত হচ্ছিল না। প্রস্তাব আসে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নির্বাচন সম্পন্ন হয়েছে।”


আইন বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল–২০২৫-এর ভোট এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারেক রহমানের নির্দেশনায় সম্পন্ন হয়েছে। আমি এই প্রক্রিয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমার বিশ্বাস, নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিভিন্ন গণমাধ্যম লাইভে উপস্থিত ছিল, তাই এখানে কারচুপির কোনো সুযোগ ছিল না। এছাড়া আমাদের মোট ২৪০ জন ভোটারের মধ্যে ২৩৯টি ভোট কাস্ট হয়েছে।”


প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন,

“আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এই কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।”


উল্লেখ্য, সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।



Tag
আরও খবর