মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

হাতিয়ায় বিএনপি নেতা মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের গভীর শোক

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নেতা মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার  (০৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক এমডি. মো: তৈয়বুল ইসলাম টিপুর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মাইন উদ্দিন মিয়া হাতিয়া পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও তার পরিবারবর্গ এবং নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি হাতিয়া পৌরসভার ০৮ নং ওয়ার্ড বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।

​মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

​এদিকে, বিএনপি'র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম পৃথক শোকবার্তায় মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

​তিনি বলেন, "মরহুম মাইন উদ্দিন মিয়া জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ। তার মৃত্যুতে হাতিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি'র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আরও খবর