ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

লাখাইয়ে কাইন্জা বিল দখল নিয়ে ফের ভয়াবহ সংঘর্ষ, আহত অর্ধশত।

লাখাইয়ে কাইন্জা বিল দখল নিয়ে ফের ভয়াবহ সংঘর্ষ, আহত অর্ধশত। লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ধলেশ্বরী কাইন্জা বিলের দখল নিয়ে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ) সকাল ৯টা থেকে দুপুর১ টা পর্যন্ত উপজেলার স্বজন গ্রামে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার লাখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুপম আহমদ রুপন ও হারিছ মিয়ার মধ্যে কাইঞ্জা বিলের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা চলছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।ইতি পুর্বে দুই পক্ষের মধ্যে কয়েক বার সংঘর্ষ হয়েছে। তারা রাতের আঁধারে টর্চ জ্বালিয়েও সংঘর্ষে লিপ্ত হয়েছিলো। আজ সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। কয়েক দফা সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। আজ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে। সেনাবাহিনী খবর পেয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছে।
Tag
আরও খবর