কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে ৬ বছর বয়সী শিশুর মৃত‌্যু উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ববিতে শহীদ হাদি স্মারক আন্তঃবিভাগ বিতর্ক উৎসব শুরু ৩০ জানুয়ারি হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রকে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা সেরা চৌমুহনী ডিগ্রি মাদ্রাসা সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনিতে মৎস্য ঘেরে ডাকাতি থানায় এজাহার দাখিল কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান, অস্ত্র সহ সন্ত্রাসী রিপাত গ্রেফতার। লোহাগাড়ায় পাহাড় ও টপসয়েল কাটা থামবে কবে? ধ্বংসের মুখে ফসলি জমি, হুমকিতে কৃষি ও পরিবেশ। অটো রাইস মিল বন্ধের দাবিতে মাহমুদপুরে আন্দোলন আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিনি — বিএনপি প্রার্থী আব্দুল বারী শিবচরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামীর স্বীকারোক্তি ঘিরে রহস্য গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা জমির মালিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ঝিনাইগাতীতে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ করেন এসিল্যান্ড ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ, চরম যানজট ববিতে ১ম বর্ষের নবীন বরণে সকল বর্ষের পরীক্ষা স্থগিত; ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মাগুরায় সরকারী খাল ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ


মাগুরার শ্রীপুরে সরকারি খাল ভরাট করে মার্কেট ও ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত সাবেক সেনা সদস্যের নাম মোঃ জলিল, তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের সন্তান।


সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধিনস্থ সরকারি খালের মুখ বালু দিয়ে ভরাট করে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বিল্ডিং নির্মাণ করেছে অভিযুক্ত মোঃ জলিল। গুরুত্বপূর্ণ সরকারি খাল ভরাট করায় বন্ধ হয়ে গেছে খালের পানি চলাচলের পথ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার কৃষকেরা। খালের ভরাটকৃত অংশ দ্রুত পরিস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এলাকাবাসী জানান, পাকিস্তান আমল থেকেই খালটির প্রবাহিত পানি কৃষকেরা সেচ কার্যে ব্যবহার মাঠের ফসল চাষ করে আসছে। এখন খালটির মুখ ভরাট হলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবে। 


এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোয়ালদহ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আলসাফ পাইলট জানান, চৌগাছি জোয়ার্দার পাড়া অভিমুখে কৃষকদের সেচ পানি সরবরাহকৃত খালের মূল সংযোগস্থলে জলিল নামের এক ব্যক্তি তার সুবিধার্থে কালভাট নির্মাণ না করেই খাল ভরাট করে মার্কেট নির্মাণ করায় সম্পুর্ন খালটি এখন বন্ধ হয়ে গেছে। এতে কৃষকসহ এলাকাবাসীরা তাদের চাষকৃত জমি নিয়ে চরম উদ্বিগ্ন।  


খাল ভরাট কান্ডে অভিযুক্ত মোঃ জলিল জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের লোকজনকে জানিয়েই বালু ফেলা হয়েছে। খাল ভরাটের বিষয়ে অভিযোগ আসলে বালু তুলে ফেলবো। 


এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ছরোয়ার জাহান সুজন জানান, বিষয়টি সম্পর্কে অবগত নয় মাগুরা পানি উন্নয়ন বোর্ড। এরকম কার্যক্রমের কোনো অনুমতি পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয়নি। কেউ এধরণের কর্মকার্ড করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Tag
আরও খবর