ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

শিক্ষা-রাজনীতির পচনে গণমাধ্যমের ‘মলম’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-01-2023 01:19:37 am

◾ নিয়ন মতিয়ুল 


১.

ক্লাস নাইনে ওঠার পর উচ্চতর গণিত পড়তে যেতাম ‍উপজেলা সদরে। খ্যাতনামা স্কুলের নামকরা এক স্যারের কাছে। স্যারের সব ছাত্রই গণিতে লেটার মার্কস (৮০+) পেত। কয়েক দফায় স্যারের কাছে কোর্স শেষ করে এসএসসিতে অংশ নিলাম। আগের রাতে ভাবলাম, বীজগণিত তো মুখস্থ- তাই আগে জ্যামিতির ফুল অ্যানসার করতে হবে। করলামও তাই। তবে বীজগণিতের ১২ নম্বরের জানা অংক শেষ করার আগেই শেষ হয়ে গেল নির্ধারিত সময়। সেই স্যার এসে খাতা উল্টে পাল্টে দেখে উল্টো কাজ করার জন্য কষে এক চড় দিলেন।


পরে বললেন, আমাকে না বলে কেন্দ্র ত্যাগ করবে না। পরীক্ষা শেষে পুরো স্কুল মাঠ তখন ফাঁকা। এর মধ্যেই ডাক পড়লো স্যারের কক্ষে। সঙ্গে স্যারের আরেক ছাত্র। অফিসের পেছনে একটা স্টোর রুমে নিয়ে গেলেন স্যার। তারপর পরীক্ষার খাতা বের করে বললেন, কোন কোন অংক করতে পারোনি, করো। আমি তো বিস্ময়ে থ। স্যার ধমক দিলেন। আমি বললাম, না স্যার, লেটার মার্কস না পেলেও দুঃখ নেই, কিন্তু এ কাজটি করতে পারবো না। স্যার চমকে থমকে গেলেন। পরে সেই ছাত্র আমার হেল্প নিয়ে লিখে ফলাফলে লেটার পেল। আমার লেটার না পাওয়ায় হতাশ হলেন শিক্ষকরা।


২.

ইন্টারে ভর্তি হলাম উত্তরবঙ্গের খ্যাতনামা আজিজুল হক কলেজে। জিলা স্কুল ছাড়া উপজেলা পর্যায়ের খ্যাতনামা সব স্কুলের মেধাবীরা সেখানে ভর্তি হতো। একদিন রসায়নের ব্যবহারিক ক্লাসে এক সহপাঠীর ছোট্ট ভুলে হঠাৎ ক্ষেপে গেলেন স্যার। বললেন, তোমরা তো সব নকলের ছাত্র। বিশেষ করে শহরের বাইরের ছাত্র-ছাত্রীদের দিকে ইঙ্গিত করলেন। তো হঠাৎ এক সহপাঠী জোর দিয়ে বললো, স্যার, গাবতলী উপজেলায় দুজন ছাত্র নকল করেনি। একজন গাবতলী পাইলটের ফার্স্টবয়। আর একজন আপনার সামনে এই যে মতিয়ুল। স্যার বিস্ময়ের দৃষ্টিতে তাকালেন।


৩.

শিক্ষার সেই সময়টা ছিল নব্বয়ের দশক। দেশব্যাপী ভয়াবহ নকলের বন্যা। নকলের সামাজিকীকরণ, রাষ্ট্রীয়করণ, সংস্কৃতিকরণ। একই সঙ্গে অপরাজনীতির হাত ধরে মগজে, মননে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, রক্তাক্ত ক্যাম্পাস আর অবক্ষয়ের বীজবপন। অনিয়ম আর সন্ত্রাসে ভরপুর মগজধারীরাই এখন লিড দিচ্ছে সমাজ-রাষ্ট্রের। তাদের হাত ধরেই অনিয়ম-দুর্নীতি যেমন গভীরতর হয়েছে, তেমনি রাজনীতির কোয়ালিটির গভীর পতন ঘটেছে। গভীর হয়েছে ক্ষত।


তবে বিস্ময়ের ব্যাপার, আমাদের ‘বোধহীন’ গণমাধ্যম সেই গভীর ক্ষত আবিষ্কার করতে ব্যর্থ হয়। তারা শুধু উপরে থেকে আদর করে মলম লাগায়, অ্যান্টিবায়োটিক প্রয়োগের ধারে কাছেও যায় না।


লেখক : সাংবাদিক

আরও খবর



deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

২৮ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে