মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ক্যান্সার আক্রান্ত সুমনের পাশে হাতিয়া দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন

নোয়াখালীর হাতিয়ায় আর্থিক সহযোগিতা নিয়ে ক্যান্সার আক্রান্ত দর্জি সুমনের পাশে দাঁড়িয়েছে হাতিয়া দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন সমিতি।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমনের সাথে দেখা করতে যান সংগঠনের সদস্যরা। এ সময় তার হাতে ৫১ হাজার টাকা আর্থিক প্রদান তুলে দেওয়া হয়।

এ সময় সংগঠনের সভাপতি মো. ফাহিম উদ্দিন, সহ-সভাপতি মো: সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. আলী, অর্থ সম্পাদক মো: হাসান, নির্বাহী সদস্য মো: রাকিব উদ্দিন, সদস্য মো: তাহের, মো: আবুল হাসেম, সুবজ আরঙ্গ, মো: রাফুল ইসলাম, মো: রিদন, আবুল কালাম, মো: শরীফ, মো: সাইফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ক্যান্সার আক্রান্ত দর্জি মো. সুমন উদ্দিন (৩৫) উপজেলার তমরউদ্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপক্ষে ভর্তি রয়েছেন। অর্থনৈতিক সংকটের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্বীপের বাহিরে নেওয়া সম্ভব হচ্ছে না।

অনুদান প্রদানকালে সমিতির সভাপতি ফাহিম উদ্দিন বলেন, সুমন দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমরা শুধু পেশাগত সংগঠন নই একটি পরিবার। সমাজের যে কোনো সদস্য বিপদে পড়লে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদের সুমনের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান। 
আরও খবর