ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

জুলাই যোদ্ধা ওসমান হাদীকে গুলি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল


জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এ ঘটনা ঘটে।এরই তীব্র প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 


শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে উক্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে পুরো বিশ্ববিদ্যালয় পদক্ষিণ করে আবার গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসে এবং উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে বিক্ষোভের সমাপ্তি ঘটে।


ইনকিলাব মঞ্চের আয়েজনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সন্ধ্যা ৬ টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। এবং সমগ্র দেশের আইনশৃঙ্খলবাহিনীকে অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে দমনে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।


ইসলামী শাসনতন্ত্রের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, জুলাইয়ের কন্ঠস্বর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী রাজপথের সহযোদ্ধা ওসমান হাদীকে টার্গেট কিলিংয়ের যে চেষ্টা তা আমরা কঠোর ভাবে প্রতিবাদ জানাই। সেই সাথে বাংলাদেশ পন্থি সকলে মিলে আমরা এই টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্রে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ইন্টেরিমকে এর জন্য কঠোর জবাব দিতে হবে।


ছাত্রদলের ববি শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর বলেন,  ৫ আগস্টের পরে আমরা সব দল-মত নির্বিশেষে একহয়ে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি সেটাকে প্রতিহত করতে ভারতীয় ইন্ধনে একটা গোষ্ঠী এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 


শিবিরে সভাপতি আমিনুল ইসলাম বলেন , ৫৬ হাজার বর্গ মাইলের শ্রেষ্ঠ কমান্ডার ওসমান হাদিকে হত্যার এই অপচেষ্টার আমরা দাঁত ভাঙ্গা জবাব দিবো। কোনো আধিপত্যবাদ আর চলবে না। পাশের দেশকে আমরা হুশিয়ার করি দিচ্ছি, প্রশাসনের সাথে আতাত করে জুলাই উত্তর বাংলাদেশকে চালানোর অপচেষ্টা করলে আমরা জুলাই যোদ্ধারা তা মেনে নিবো না।


ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ বলেন, বাঙ্গালী জাতী তিতুমীর, হাজি শরিয়তুল্লাহ ও ওসমান হাদির উত্তরসূরী। এক হাদিকে হত্যা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী কন্ঠস্বরকে দমানো যাবে না, আমাদের মধ্যে থেকেই অসংখ্য হাদির জন্ম হবে।"



Tag
আরও খবর