বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লিটন আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি এবং কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি নামক স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লিটন আহমেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে জড়িত সকলকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। যমুনা নদী ও অন্যান্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩৮ মিনিট আগে