শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

বঙ্গবন্ধু "১টি তর্জনী, ১টি মানচিত্র, ১টি বাংলাদেশ বঙ্গবন্ধু বিশ্বের অহংকার" - এমপি বাবু

মোঃ আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার কয়রায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। ১৫ আগস্ট (সোমবার) কয়রায় উপকূল বন্ধুখ্যাত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের এমপি আলহাজ্ব মো: আখতারুজ্জামান বাবু'র দিক-নির্দেশনায় ও সরব উপস্থিতে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধু'র ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক  অর্পণ, কালো ব্যাজ ধারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, আলোচনা সভা, মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। সভা শেষে এমপি বাবু দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।


উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করে। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এমপি আলহাজ্ব মো: আখতারুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, কয়রা রিপোটার্স ইউনিটি, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কয়রা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের দলীয় কার্যালয়ে শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করেন।দুপুরে কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় আলোচনা  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব মো: আক্তারুজ্জামান বাবু। 


প্রধান অতিথির বক্তব্যে এমপি আখতারুজ্জামান বাবু বাংলার মহানায়ক শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু রাসেল সহ নিহত বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্য, নিকটাত্মীয় ও নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফেরাত এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও নিরাপত্তার দোয়া করেন।


তিনি বক্তব্যে বলেন, বেদনাবিধূর জাতীয় শোকের দিনে অর্ধনমিত জাতির পিতার সোনার বাংলার পতাকা। বেদনাসক্ত আমাদের হৃদয়। বঙ্গবন্ধু জন্মেছিলো বলে আমরা স্বাধীন  সোনার বাংলা পেয়েছি। দুর্দশাগ্রস্থ বাঙালি জাতিকে পরাধীনতার গ্লানি মুছে দিতে একটা তর্জনী, একটা মানচিত্র, একটা বাংলাদেশ উপহার দিলেন জাতির অহংকার এবং জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহাপুরুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, পেয়েছি লাল-সবুজে মহিমান্বিত পতাকা। পাকিস্তানের দোসর ও বিপথগামী নরপশুরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব শেষ। কিন্তু তারা জানে না,"১টি তর্জনী, ১টি মানচিত্র, ১টি বাংলাদেশ বঙ্গবন্ধু বিশ্বের অহংকার" বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। শোক দিবসে জাতির পিতা ও তাঁর পরিবারকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। 



এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কেরামত আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুব আলম, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীগের সহ -সভাপতি মাস্টার কফিল উদ্দিন, খগেন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোশাররফ  হোসেন, যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, আওয়ামীলীগ নেতা ফজর আলী, হারুন অর রশিদ, এস এম জিয়াদ আলি, মাস্টার খয়রুল আলম, নির্মল কুমার দাষ, শ্রমিকলীগ নেতা আব্দুল হালিম, আমিরুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন লাভলু,এ্যাড. আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজি, সরদার নুরুল ইসলাম কোম্পানি, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাছুম, ইখতিয়ার উদ্দিন হিরো, কয়রা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ নেতা জি এম আব্দুর রকিব,জেড এম হুমায়ুন কবির, নজরুল ইসলাম প্রমুখ।

Tag
আরও খবর