মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা-সনদ ও বার্ষিক পুরস্কার বিতরণ

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেছেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে। মানুষের চরিত্র গঠনে নৈতিক শিক্ষা মূখ্য ভূমিকা পালন করে। শুধু প্রথাগত সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা। 


বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় ‘বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা’ ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।


অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী আবুল হোসেন,  অভিভাবক হুমায়ূন রশীদ রাজু (পুলিশ) অভিভাবক দাউদ নবী (পুলিশ), রিপন  হোসেন ও লাকি আক্তার। 


অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৈনিক আমার দেশ এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানব কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানব জমিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল হোসেন, দেনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি ইমরান হোসেন।


স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেন মোঃ আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, শাহেদ রানা, তাসলিমা জান্নাত চৈতি, জয়া রবিদাস, হাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা এবং নুরজাহান আক্তার প্রমুখ। 


অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (গভ. রেজি. নং-এস-১০২৮/৯৮) কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ এবং স্কুলের বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে তিন শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ছিল।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন আরো বলেন, একজন মানুষের সব শেষ হয়ে গেলেও জ্ঞান শেষ হয় না। তাই নিজেকে বিকশিত করার জন্য জ্ঞানার্জনের বিকল্প নেই। আমরা যদি আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়তে পারি, তাহলে আমরা অচিরেই  শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। জ্ঞানার্জন করে তোমরা আলোকিত মানুষ হও। তোমরা যদি এখন থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করো, তাহলে সফলতা তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়াবে। 


সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির বলেন, আমরা কেবল গতানুগতিক শিক্ষা নয়; শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তুলতে বদ্ধপরিকর। সুশিক্ষা ও উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপনে আমাদের প্রতিষ্ঠান দৃঢ় প্রশ্রুতিবদ্ধ। যেখানে আপনার সন্তন গড়ে উঠবে আদর্শ ও আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে। ২০১৭ সালে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় প্রতি বছরই জিপিএ-৫, ট্যালেন্টপুলসহ শতভাগ পাশের রেকর্ড। কো-কারিকুলাম অ্যাক্টিভিটি, ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়সহ পড়ালেখার মানদণ্ডে ইতোমধ্যে উপজেলায় পাঠদানে সেরা স্বীকৃতি অর্জন করে অভিভাবক মহলে।

Tag
আরও খবর