শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক।

ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক

ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক

ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক

নোয়াখালী জেলা প্রতিনিধি

টাকা না দেওয়ায় প্রেমিকার আপত্তিকর ছবি, ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ ও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে র‍্যাব -১১।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র‍্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকা এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সবুজ খান (৩৫) রংপুর জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে। 

র‍্যাব -১১ জানায়, ভিকটিম ও আসামি সবুজ খানের মধ্যে ফেসবুকে পরিচয়, পরবর্তীতে মোবাইলে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সুবাদে সবুজ বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে হোয়াটসঅ্যাপ, ইমো ও ম্যাসেঞ্জারে অডিও এবং ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে থাকে। ভিডিও কলে কথা বলার একপর্যায়ে সবুজ কৌশলে ভিকটিমের ভিডিও ধারণ করে। ওই ভিডিও বিভিন্ন অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে প্রেমিকার থেকে ৫লক্ষ টাকা দাবি করে। একপর্যায়ে ৫০ হাজার টাকা আদায় করে। পুনরায় আপত্তিকর ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ধাপে ১ লক্ষ ২০ হাজার টাকা আদায় করে এবং আরও ৩ লক্ষ ৩০ হাজার  টাকা দাবি করে হুমকি দিতে থাকে। কিছু দিন টাকা না দেওয়ায় সবুজ ভিকটিমের আপত্তিকর ছবি এবং ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ ও অনলাইনে ছেড়ে দেয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিল। জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর