মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে ইসলামপুরে বিক্ষোভ সমাবেশ

জামালপুরের ইসলামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের দেশে দ্রুত ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পৌর শহরের থানা মোড় বটতলা চত্বরে জুলাই ঐক্য ছাত্র-জনতা ইসলামপুর উপজেলার শাখার উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের উপজেলা শাখার সাবেক সভাপতি আহসানউল্লাহ, ছাত্র সংগঠন আজম উদ্দৌলাহ পালোয়ান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক জুবাইদুর রমান।

বক্তারা বলেন, 'জুলাই যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদবিরোধী কন্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে।'

বক্তারা আরও বলেন, 'এখনো আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওসমান হাদির হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রভাবিত করতে লিপ্ত রয়েছে।  ছাত্রলীগের অনেকেই ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই উপজেলাতেও আওয়ামী লীগ নেতা-কর্মীরা প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না।'

বক্তারা বলেন, 'যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত ও গ্রেপ্তার কার্যক্রম শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'

আরও খবর