বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। আজ দুপুরে সারিয়াকান্দি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
বগুড়া-১ আসনের সাবেক এই জনপ্রতিনিধির মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাজী রফিকুল ইসলামের অনুসারীরা জানান, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আবারও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কাজী রফিকুল ইসলাম এর আগেও এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আমলে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় নদী ভাঙন রোধ এবং রাস্তাঘাটের উন্নয়নে ব্যাপক কাজ হয়েছে বলে দাবি করেন তার সমর্থকরা।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মীরা জানান, "কাজী রফিকুল ইসলাম এই মাটির সন্তান এবং সাধারণ মানুষের বিপদে-আপদে সব সময় পাশে ছিলেন। তাকে ঘিরেই আমরা এই আসনে জয়ের স্বপ্ন দেখছি।"
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখের আগেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি ফরম জমা দেবেন বলে জানা গেছে। এদিকে, কাজী রফিকুল ইসলামের এই পদক্ষেপে ওই আসনে অন্য প্রার্থীদের মধ্যেও নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
২ ঘন্টা ৭ মিনিট আগে
২ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে