কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালপুরে প্রাক্তন স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধ : নাটোরের লালপুর উপজেলায় ঘুরতে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শোভদিদারপাড়া এলাকায় ইউএনও পার্ক সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম তাম্মি আক্তার। তিনি লালপুর উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। আটক রবিন হোসেন চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিন হোসেন তার প্রাক্তন স্ত্রী তাম্মি আক্তারকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঘটনাস্থলে নিয়ে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত রবিন হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
Tag
আরও খবর