ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

ফেনীতে বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী হচ্ছেন মজনু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-01-2026 10:12:48 am

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তার বিকল্প প্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা এবং দলের প্রার্থী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বাভাবিকভাবেই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার তিনটি আসনেই আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হলে আইন অনুযায়ী তারাই প্রার্থী হবেন।


নির্বাচনী হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনু ১৯৭২ সালের ১ মার্চ ফেনী সদর উপজেলার ইজ্জতপুরের সাতবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার বাবা মুন্সি গোলাম মোস্তফা এবং মা রেজিয়া বেগম। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হিসেবে উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সংবাদ মাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী দলীয় মনোনয়ন ও প্রতীক ধরে রাখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে দলের বিকল্প প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন রফিকুল আলম মজনু। দীর্ঘদিন ধরে তিনি এ আসনে দলের সাংগঠনিক কার্যক্রম তদারকি করে আসছেন। বিকল্প প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারপারসনের মৃত্যুর পর সৃষ্ট পরিস্থিতিতে এখন তিনিই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হচ্ছেন। এ বিষয়ে কেন্দ্র আমাদের যে নির্দেশনা দেবে আমরা সে অনুযায়ী কাজ করবো।



প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে দলীয় প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা।

আরও খবর